Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নর্থ ক্যারোলিনাতে বন্দুকবাজের তাণ্ডব, মৃত ৩

নর্থ ক্যারোলিনার বন্দর এলাকায় নৌকা থেকে রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালাল এক বন্দুকবাজ।

নর্থ ক্যারোলিনাতে বন্দুকবাজের তাণ্ডব, মৃত ৩
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর: নর্থ ক্যারোলিনার বন্দর এলাকায় নৌকা থেকে রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালাল এক বন্দুকবাজ। আর তার হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। জখম ৪। জখমদের ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। মার্কিন পুলিশ সূত্রে খবর, নর্থ ক্যারোলিনার সাউথপোর্টের আমেরিকান ফিস কোম্পানি নামক একটি রেস্তরাঁ রয়েছে। যেটি খুবই জনপ্রিয়। সপ্তাহান্তে ওই জায়গায় জমজমাট পরিবেশ থাকে। সেখানেই প্রতি শনিবারের(স্থানীয় সময়) মতো ভিড় জমিয়েছিলেন বহু মার্কিন নাগরিক। (স্থানীয় সময়) রাত ৯টা ৩০ মিনিটে আচমকাই ওই রেস্তরাঁ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ।

Advertisement

তারপরেই নৌকা করেই এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। এমনটাই দাবি পুলিশের। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে মার্কিন পুলিশ। আপাতত সাউথপোর্টের বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে শহরের প্রশাসক। কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলেই ৯১১-তে ফোন করতে বলেছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ