পাঁচ তরুণীর জীবনসংগ্রাম ও স্বপ্নের গল্প নিয়ে আসছে গুলবাহার সিংয়ের ‘পরশমণি’
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ছ’বারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক গুলবাহার সিংয়ের পরের ছবি ‘পরশমণি’তে উঠে আসবে পাঁচ তরুণীর জীবনসংগ্রাম ও সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প। সিন অ্যান্ড সোল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজক প্রতীক বাসওয়ানির প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। শ্রীতমা মিত্র, অঙ্কিতা ব্রহ্ম, ঐশিকী ঘটক, অদিতি বিষ্ণু ও ইপ্সিতা নাগ অভিনয় করছেন পাঁচ প্রধান নারীচরিত্রে। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাহুল গঙ্গোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ও কৌশিক সেন। ছবির অন্যতম আকর্ষণ সংগীত। সুরজিৎ চট্টোপাধ্যায়, ঋজু রায় ও চন্দন রায়চৌধুরী যৌথভাবে সংগীত পরিচালনা করছেন। নিজেদের শর্তে বাঁচার স্বপ্ন নিয়ে পাঁচ তরুণীর গড়ে তোলা একটি মিউজিক্যাল ব্যান্ডকে কেন্দ্র করেই এগবে কাহিনি। অক্টোবরের শেষদিকে শ্যুটিং শুরু হওয়ার কথা। মুক্তির পরিকল্পনা ২০২৭ সালের প্রথম দিকে।

Advertisement