লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান, হায়দরাবাদকে ৩৮ রানে হারাল গুজরাত
  • ৩ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

আমেদাবাদ, ২ মে: শুক্রবার ঘরের মাঠে হায়দরাবাদকে ৩৮ রানে হারিয়ে দিল গুজরাত। ২২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রোন তোলে হায়দরাবাদ। অভিষেক শর্মার ৪১ বলে ৭৪ রান এদিন কার্যত তাদের কোনও কাজে আসল না। প্লেয়ার অব দ্য ম্যাচ প্রসিধ কৃষ্ণ।

Advertisement

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় গুজরাতের। ব্যাটে ঝড় তোলেন শুভমন গিল। ৩৮ বলে ৭৬ রান তোলেন তিনি। বাটলার করেন ৬৪ রান। অল্পের জন্য হাফসেঞ্চুরি ফসকে যায় সাঁই সুদর্শনের। ৪৮ রানে আউট হয়ে যান এই ব্যাটার। ওয়াশিংটন সুন্দর করেন ১৬ বলে ২১ রান। যার সৌজন্যে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে শুভমন বাহিনী। হায়দরাবাদের জয়দেব একাই তিনটি উইকেট ঝুলিতে ভরেন। কামিন্স ও জিসান একটি করে উইকেট নেন।