Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবকে ৪ উইকেটে হারাল গুজরাত

রবিবার টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গুজরাতের কাছে ৪ উইকেটে হার মানল পাঞ্জাব। পক্ষান্তরে, এদিনের সাফল্যে প্লে-অফের আশা আরো জোরাল হল শুভমন গিল ব্রিগেডের।

পাঞ্জাবকে ৪ উইকেটে হারাল গুজরাত
  • ৪ মে, ২০২৬ ০০:০৮
Prefer us on Google

আমেদাবাদ, ৩ মে: জয়ের কক্ষপথে ফেরা হল না! রবিবার টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গুজরাতের কাছে ৪ উইকেটে হার মানল পাঞ্জাব। পক্ষান্তরে, এদিনের সাফল্যে প্লে-অফের আশা আরো জোরাল হল শুভমন গিল ব্রিগেডের। ১০ পয়েন্ট সহ তালিকায় পাঁচ নম্বরেই রইল তারা।

Advertisement

এবারের আসরে গুজরাতের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল পাঞ্জাব। ঘরের মাঠে প্রতিপক্ষকে ৩ উইকেটে বশ মানায় তারা। ফলে এদিন গিলদের কাছে লড়াইটা ছিল প্রতিশোধের। সেই লড়াইয়ে শেষ হাসি হাসল গুজরাত।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত। ব্যাট হাতে নেমে শুরু থেকে বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাব। ৮.৪ ওভারে পাঁচ উইকেট হারায় তারা। তখন স্কোর বোর্ডে রান মাত্র ৪৭। এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন সূর্যাংশ। ২৯ বলে ৫৭ করেন তিনি । এই লড়াইয়ে সূর্যাংশকে  যোগ্য সঙ্গত করেন মার্কাস স্টোইনিস।  তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান।  যার দৌলতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে প্রীতি জিন্টার পাঞ্জাব। গুজরাতের জেসন হোল্ডার ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক গিলকে হারায় গুজরাত। মাত্র ৫ রানে আউট হন তিনি। এমন সময়ে হাল ধরেন সাই সুদর্শন। ৪১ বলে ৫৭ করেন এই বাঁ-হাতি ওপেনার। তাঁকে সঙ্গতে ছিলেন বাটলার (২৫)। তিনি ফিরে যাওয়ার পরে ফের ব্যাটিং অর্ডারে ধস নামে। এই পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন ওয়াশিংটন সুন্দর। ২৩ বলে ৪০ রান করেন তিনি। এক বল বাকি থাকতে তাঁর ছক্কাতেই আসে জয় (১৬৭/৬)।

Advertisement
সম্পর্কিত সংবাদ