সীমান্তবর্তী সব জেলাগুলিকে সতর্ক থাকার নির্দেশ গুজরাতের মুখ্যমন্ত্রীর
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: যে কোনও সময় খালি করা হতে পারে সীমান্তবর্তী গ্রামগুলি। প্রস্তুত থাকুন। মজুত রাখুন প্রয়োজনীয় সামগ্রী। ভারত-পাক উত্তেজনার আবহে এই নির্দেশ দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গত শুক্রবার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কচ্ছ, বানাসকাঁঠা, পাটান ও জামনগর— চার জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও বৈঠক করেন ভূপেন্দ্র প্যাটেল। পর্যালোচনা করেন জেলার পরিস্থিতি। তারপরই তিনি নির্দেশ দেন, যে কোনও পরিস্থিতিতে খালি করতে হতে পারে সীমান্তবর্তী এলাকা। তার জন্য প্রস্তুতি প্রয়োজন।  এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সীমান্তবর্তী জেলাগুলির প্রশাসনের সঙ্গে যাবতীয় আলোচনা করা হয়েছে।’ জরুরিকালীন পরিস্থিতিতে গ্রামবাসীদের কাছে দ্রুত খবর পৌঁছনোর জন্য প্রস্তুত রাখা হয়েছে স্যাটেলাইট ফোন, ওয়াকিটকি।

Advertisement