Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোহলির বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারাল গুজরাত

বিরাট কোহলি বনাম শুভমান গিল। বৃহস্পতিবার মোতেরায় কোটিপতি লিগের প্রধান আকর্ষণ এই দ্বৈরথই।

কোহলির বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারাল গুজরাত
  • ১ মে, ২০২৬ ০০:০৫
Prefer us on Google

আমেদাবাদ, ৩০ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪ উইকেটে জয়। যার ফলে প্লে-অফের দৌড়ে টিকে রইল গুজরাত টাইটান্স। ১০ পয়েন্ট নিয়ে উঠে এলো পঞ্চম স্থানে। বিরাট কোহলি বনাম শুভমান গিল। বৃহস্পতিবার মোতেরায় কোটিপতি লিগের প্রধান আকর্ষণ এই দ্বৈরথই। খাতায় কলমে কোহলির বেঙ্গালুরুকে এগিয়ে রেখেছিলেন অনেকে। কিন্তু শেষ হাসি হাসল শুভমানের গুজরাত।

Advertisement

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি। শুরুটা মোটের উপরে ভালো হলেও ধস নামে মিডল অর্ডারে। যার ফলে বড় রান তুলতে ব্যর্থ হয় আরসিবি। ১৯.২ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক কোহলি করেন ২৮ রান।

টার্গেট তাড়া করতে নেমে সুদর্শনের উইকেট হারিয়ে শুরুতে হোঁচট খায় গুজরাত। এই সময় হাল ধরেন অধিনায়ক গিল। দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। করেন ৪৩ রানে। তাঁকে যোগ্য সঙ্গত দেন বাটলার। চাপের মধ্যে ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। যার দৌলতে ১৫.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গুজরাত (১৫৮ রান)।

Advertisement
সম্পর্কিত সংবাদ