Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদকে হারাল গুজরাত

এক তরফা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে বড়ো ব্যবধানে হারাল গুজরাত টাইটান্স। মঙ্গলবার ৮২ রানে ম্যাচ জিতে শীর্ষে উঠে এল শুভমান গিল বাহিনী।

হায়দরাবাদকে হারাল গুজরাত
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

আমেদাবাদ: এক তরফা লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে বড়ো ব্যবধানে হারাল গুজরাত টাইটান্স। মঙ্গলবার ৮২ রানে ম্যাচ জিতে শীর্ষে উঠে এল শুভমান গিল বাহিনী। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল হায়দরাবাদ। তবে প্লে-অফের লড়াইয়ের মতোই জমজমাট হয়ে উঠছে অরেঞ্জ ক্যাপের টক্কর। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬১ রানের সুবাদে তালিকার মগডালে উঠে এলেন গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। এবারের আসরে প্রথম ব্যাটার হিসেবে পাঁচশোর গণ্ডি পেরলেন তিনি (৫০১)। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে টপকে গেলেন ক্লাসেন (৫০৮)। সুদর্শনের কাঁধে ভর করে গুজরাত ৫ উইকেটে তুলল ১৬৮। এছাড়াও হাফ-সেঞ্চুরি পেলেন ওয়াশিংটন সুন্দর (৫০)। জবাবে হায়দরাবাদ গুড়িয়ে গেল ৮৬ রানে।  মোতেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে গুজরাত। ক্যাপ্টেন শুভমান গিল (৫) ও জস বাটলার (৭) ফেরেন দ্রুত। দু’জনেই আউট হন প্রফুল হিঞ্জের বলে। সুদর্শনের হাফ-সেঞ্চুরি আসে ৩৮ বলে। সুন্দরের পঞ্চাশ আসে ৩২ বলে। তবে পরের বলেই আউট তিনি। সানরাইজার্সের হয়ে দু’টি করে উইকেট নেন হিঞ্জ (২-১৭) ও সাকিব হুসেন (২-৩৭)। গুজরাতের মতো হায়দরাবাদের ইনিংসও শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই আউট ট্রাভিস হেড (০)। দ্বিতীয় ওভারে কাগিসো রাবাডাকে সরে মারতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড তিনি (৬)। রাবাডার পরের শিকার ঈশান কিষান (১১)। ক্লাসেন ফিরলেন ১৪ রানে। অধিনায়কে থামতে হল ১৯ রানে। ১৪.৫ ওভারেই শেষ হয়ে গেল তাদের লড়াই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ