Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়িতে ৬০০ লিটার চোলাই  উদ্ধার

গাড়িতে ৬০০ লিটার চোলাই  উদ্ধার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: তিনচাকা গাড়িতে নির্মাণ সামগ্রীর সঙ্গে পাচারের সময় প্রায় ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হল উলুবেড়িয়া রামচন্দ্রপুরের বাসিন্দা আনন্দ বাগ এবং ধূলাসিমলার বাসিন্দা সাইদুল খান। বুধবার তাদের হাওড়া আদালতে তোলা হয়। বেশ কিছুদিন ধরে আবগারি দপ্তরের কাছে অভিযোগ আসছিল, ছোট তিনচাকা গাড়িতে নির্মাণ সামগ্রীর আড়ালে চোলাই মদ পাচার হচ্ছে। মঙ্গলবার ভোরে একটি তিনচাকা মালবাহী গাড়ি উলুবেড়িয়ার দিক থেকে এসে আমতা ১০ নম্বর পোল হয়ে রানিহাটির দিকে যাচ্ছিল। সেইসময় জগৎবল্লভপুরের আবগারি ওসি অংশুমান ঘোষের নেতৃত্বে গাড়িটিকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালালে প্রায় ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়। আবগারি দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ