Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পেন, স্কুল ব্যাগ, বইয়ে জিএসটি ১৮ শতাংশ

বল পয়েন্ট পেন ও ফাউন্টেন পেন, স্কুল ব্যাগ, মুদ্রিত বই— পড়ুয়াদের অত্যাবশ্যকীয় এইসব পণ্যের জন্য দিতে হবে ১৮ শতাংশ জিএসটি।

পেন, স্কুল ব্যাগ, বইয়ে জিএসটি ১৮ শতাংশ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বল পয়েন্ট পেন ও ফাউন্টেন পেন, স্কুল ব্যাগ, মুদ্রিত বই— পড়ুয়াদের অত্যাবশ্যকীয় এইসব পণ্যের জন্য দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) নয়া জিএসটি হার সহ প্রায় ১ হাজার ২০০ পণ্যের তালিকা প্রকাশ করেছে। বুধবার সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে জিএসটির এই নয়া হার চালু হচ্ছে। সিবিআইসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, মার্কার ও বিভিন্ন ধরনের পেনে আগের মতোই ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে। তবে পেন্সিল, মোমরং, প্যাস্টেল, ড্রয়িং চারকোল ও চক থেকে জিএসটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে এগুলির উপর ১২ শতাংশ জিএসটি ছিল। এখন তা কমে শূন্য হয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ