Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গোসানিমারিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সূচনা  

শনিবার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সূচনা হল দিনহাটার গোসানিমারিতে। উদ্বোধন করেন কোচবিহার জেলা অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত। এছাড়াও ছিলেন কোচবিহার জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় এবং দিনহাটা-১ ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী সহ অন্যরা।

গোসানিমারিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সূচনা
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: শনিবার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সূচনা হল দিনহাটার গোসানিমারিতে। উদ্বোধন করেন কোচবিহার জেলা অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৌমেন দত্ত। এছাড়াও ছিলেন কোচবিহার জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় এবং দিনহাটা-১ ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী সহ অন্যরা। একবার ব্যবহার করা প্লাস্টিক সংগ্রহ করে এখানে নিয়ে আসা হবে। পরিবেশবান্ধব রাস্তা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ব্যবস্থাপনা। জেলার প্রতিটি মহকুমাতে একটি করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে। এদিন দিনহাটা মহকুমার জন্য গোসানিমারি-১ গ্রাম পঞ্চায়েতে এর সূচনা করা হল। জেলাশাসক বলেন, প্লাস্টিক দূষণ রুখতে কার্যকরী ভূমিকা নেবে এই ব্যবস্থাপনা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ