Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোসাবায় রহস্যমৃত্যু বৃদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ

গোসাবায় রহস্যমৃত্যু বৃদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক ৭০ বছরের বৃদ্ধার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। তাঁর পরিবার ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেছে থানায়। তদন্তে নেমে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোসাবা থানার পাঠানখালি এলাকায়।
Advertisement
ওই রাতে মঙ্গল রায় নামে ওই যুবক বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন। তখন সেখানে তাঁর ছেলে ও বউমা ছিলেন। অভিযোগ, বৃদ্ধার ছেলেকে জোর করে মদ খাওয়ান ওই যুবক। তিনি নিজেও আকণ্ঠ মদ্যপান করেন। এরপর তাকে বারবার চলে যেতে বলা হলেও তিনি কথা শোনেননি। তখন বৃদ্ধার বউমা পাড়ার লোকজনকে ডাকতে যান। ফেরার সময় তিনি দেখেন, বাড়ি থেকে চুপিচুপি বেরিয়ে যাচ্ছেন মঙ্গল। ঘরে ঢুকে তিনি তাঁর শাশুড়িকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর পোশাক ছিল এলোমেলো। এরপরই এলাকার লোকজন ওই বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই বৃদ্ধাকে। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, মঙ্গলকে ধরে বেধড়ক মারধর করেন এলাকার লোকজন।
মৃতের বাড়ির লোকের অভিযোগ, মঙ্গল ওই বৃদ্ধাকে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করেছেন। লোকজন আসছে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিকে, বৃদ্ধার শরীরে প্রাথমিকভাবে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি বলে দাবি চিকিৎসকদের। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ