Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোসাবায় চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু এক তরুণীর

গোসাবায় চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু এক তরুণীর
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, গোসাবা: চলন্ত নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। গতকাল, মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোসাবার  কুমিরমারি এলাকায়। আজ, বুধবার ভোরে স্থানীয় হসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম সায়ন্তনী মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, কুমিরমারি গ্রামপঞ্চায়েতের উদ্যোগে এলাকায় পাঁচ দিনের জন্য একটি মেলার আয়োজন করা হয়েছিল। চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও। গতকাল, মঙ্গলবার রাতে ওই তরুণী মেলায় যান। সেখানে তিনি বিদ্যুতচালিত নাগরদোলায় ওঠেন। কিন্তু আচমকা চলন্ত ওই নাগরদোলা থেকে তিনি ছিটকে নীচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ