Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

গ্র্যামির মনোনয়ন

গ্র্যামির মনোনয়ন
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
ঘোষিত হল ২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা। ছ’জন ভারতীয় বংশোদ্ভূত শিল্পী এ বছর মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন রিকি কেজ, অনুষ্কা শঙ্কর, নশির মোদি, বরিজাশ্রী বেণুগোপাল, চন্দ্রিকা ট্যান্ডন, রাধি ভেকারিয়া। ২০১৫ সালে প্রথমবার গ্র্যামি পুরস্কার জিতেছিলেন রিকি কেজ। তারপর ২০২২ ও ২০২৩ সালেও গ্র্যামি জেতেন তিনি। এ বছর তাঁর কাছে চতুর্থ গ্র্যামি জয়ের হাতছানি। অন্যদিকে, অনুষ্কা শঙ্কর শিল্পী রবি শঙ্করের কন্যা। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে বাজিয়েছিলেন। অন্যান্য ভারতীয় শিল্পীদের দিকেও নজর রয়েছে অনুরাগীদের। ৬৭তম গ্র্যামির মনোনয়ন পপ তারকা বিয়ন্সের কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমিনেশনের ক্ষেত্রে মাইলফলক গড়লেন তিনি। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য তিনি পেয়েছেন ১১টি বিভাগে নমিনেশন। এর আগে ২০০৯ সালে তিনি ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন শিল্পী। বিয়েন্সের পাশাপাশি মনোনয়নে তাক লাগিয়েছেন টেলর সুইফ্ট, বিলি ইলিশ, চ্যাপেল রোন ও সাবরিনা কার্পেন্টার।  তিনটি ক্যাটাগরি অর্থাৎ রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও অ্যালবাম অব দ্য ইয়ার-এ মনোনয়ন পেয়েছেন এই শিল্পীরা। সেরা নবাগত শিল্পীর ক্যাটাগরিতে সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোন সহ আরও কয়েকজন শিল্পী মনোনীত হয়েছেন। চলতি বছরের গ্র্যামি মনোনয়নে নারীদের আধিপত্য বিশেষভাবে লক্ষণীয়। অ্যালবাম অব দ্য ইয়ার ও রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে ৮টি বিভাগের মধ্যে ছ’টি স্লটই দখল করেছেন মহিলারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ