অসুস্থ কিংবদন্তি তবলা বাদক উস্তাদ জাকির হোসেন। দু’সপ্তাহ ধরে তিনি ভর্তি রয়েছেন সান ফ্রান্সিসকোর হাসপাতালের আইসিইউতে। রবিবার সামনে আসে তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর। শিল্পীর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের তরফে এই খবরে মান্যতা দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। সেকারণে তাঁকে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন শিল্পী। জাকিরের দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর অনুরাগীরা।



