Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গোরুর গায়ে গরম জল

অবলা জীবের উপর মানুষের চরম নিষ্ঠুরতার ছবি ধরা পড়ল শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে। কে বা কারা একটি গোরুর গায়ে গরম জল ঢেলে দিয়েছে। সারা গা ঝলসে গিয়েছে গোরুটির।

গোরুর গায়ে গরম জল
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: অবলা জীবের উপর মানুষের চরম নিষ্ঠুরতার ছবি ধরা পড়ল শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে। কে বা কারা একটি গোরুর গায়ে গরম জল ঢেলে দিয়েছে। সারা গা ঝলসে গিয়েছে গোরুটির। সেই অবস্থাতেই চরম যন্ত্রণা সহ্য করে গোরুটি খাবারের সন্ধানে এদিন মেডিক্যাল কলেজে আবর্জনার স্তূপে ঘুরছিল। বিষয়টি মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মী সজল দত্তের নজরে পড়ে। তিনি সঙ্গে সঙ্গে একটি পশুপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাদের খবর দিয়ে এনে গোরুটিকে সেই সংস্থার হাতে তুলে দেন চিকিৎসা করে সুস্থ করার জন্য। সজলবাবু বলেন, এই ঘৃণ্য কাজ কোনওমতেই মেনে নেওয়া যায় না।  এভাবে একটি অবলা জীবের শরীরে গরম জল দেওয়ার ঘটনায় মানুষ বলে আমাদের লজ্জা হচ্ছে। পশুপ্রেমী সংস্থার প্রতিনিধিরা জানান, ক্ষত দেখে মনে হচ্ছে কয়েকদিন আগে গোরুটির গায়ে গরম জল ঢালা হয়েছে।  শরীরের অনেকটা জায়গা ঝলসে গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ