অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল মালায়লাম অভিনেতা সিদ্দিকির বিরুদ্ধে। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিস। তাঁকে আদালতে পেশ করা হয় বলে খবর। হেমা কমিটির রিপোর্ট ঘিরে কয়েক মাস আগেই উত্তাল হয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই রিপোর্টে বহু মানুষের জড়িত থাকার খবর উঠে এসেছিল। সিদ্দিকির নামও ছিল সেখানে। গত আগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে এক অভিনেত্রী অভিযোগ করেছিলেন।