Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার মহিলা

গ্রেপ্তার মহিলা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের রাধিকাপুরে জমি বিবাদ ও মৃত্যুর ঘটনায় এক মহিলাকে মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার রাতে কালিয়াগঞ্জের জগদলা গ্রাম থেকে লিপি রায় নামে এই বধূকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দু’মাস আগে জমি নিয়ে দুই প্রতিবেশীর মারপিটের জেরে রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কালিয়াগঞ্জের রাধিকাপুরের বাসিন্দা সরল রায়ের (৪৫)। দু’পক্ষই কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, জমি নিয়ে দুই পরিবারের মারপিটের ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ