Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার আরও এক

বীরনগর রাধানাথটোলায় শ্যুট আউট কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতের নাম দীপঙ্কর ঘোষ। ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় এই ঘটনার পর থেকেই পলাতক ছিল দীপঙ্কর

গ্রেপ্তার আরও এক
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াচক: বীরনগর রাধানাথটোলায় শ্যুট আউট কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতের নাম দীপঙ্কর ঘোষ। ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় এই ঘটনার পর থেকেই পলাতক ছিল দীপঙ্কর। জানা গিয়েছে, পুলিস ফোন ট্র্যাক করে অভিযুক্তকে পাকড়াও করে পারদেওনাপুর এলাকা থেকে।
Advertisement
এই ঘটনায় মূল অভিযুক্ত নিমাই ঘোষ এবং পাণ্ডব ঘোষ আগেই গ্রেপ্তার হয়েছিল। সেদিনের শ্যুট আউটে ঘটনাস্থলেই বুকে গুলি লেগে মৃত্যু হয় দীপক কর্মকারের। তিনি পেশায় ঠিকাদার ছিলেন। বেশ কয়েকবছর আগে মালদহ শহরে বাড়ি করলেও গ্রামের বাড়িতে ঘুরতে এসেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ