নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক মহিলাকে কটূক্তির অভিযোগ উঠল গরফা থানা এলাকায়। মহিলার অভিযোগ, রবিবার রাত ১২টার পর তিনি বাড়ির সামনে পথকুকুরদের খাওয়াচ্ছিলেন। তখন দু’জন এসে তাঁর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন। প্রতিবাদে ওই মহিলা এক যুবককে থাপ্পড় কষান। এর কয়েকদিন বাদে কিছু লোকজন এসে তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁকে ধর্ষণ, অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়। গরফা থানায় অভিযোগ করেন ওই মহিলা। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তিও পাল্টা মারধরের অভিযোগ করেন থানায়।
Advertisement
মহিলার অভিযোগ, সেই রাতে তিনি পথ কুকুরদের খাওয়াচ্ছিলেন। আচমকাই বাইকে চেপে দু’জন তাঁর সামনে এসে কটুক্তি শুরু করেন। রেগে গিয়ে একজনকে থাপ্পড় মারেন ওই মহিলা। তখনকার মতো দু’জন এলাকা ছেড়ে চলে যান। ওই এলাকায় অসুস্থ বাবার সঙ্গে ভাড়া থাকেন ওই মহিলা। মহিলার অভিযোগ, দু’দিন বাদে বিরাট সংখ্যায় লোক এসে তাঁদের বাড়িতে চড়াও হয়। তখন ওই মহিলা বাড়িতে ছিলেন না। অসুস্থ বাবার সামনেই ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দিয়ে যায় তারা। এরপরেই তিনি গরফা থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তির পাল্টা দাবি, ওই মহিলা আর একজন ব্যক্তির সঙ্গে সেই রাতে দাঁড়িয়েছিলেন। অভিযুক্ত তাঁর বন্ধুর সঙ্গে ওইখানেই গল্প করছিলেন। আচমকাই ওই মহিলার সঙ্গে থাকা ব্যক্তিটি এসে তাঁকে থাপ্পড় মারেন। চোখে চোট পান তিনি। তিনি বাড়িতে চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তারপর অভিযুক্ত ব্যক্তিও গরফা থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় পুলিস এখনও কাউকেই গ্রেপ্তার করেনি। পুলিস সূত্রে খবর, অভিযোগ দু’পক্ষ থেকেই এসেছে। গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে।