নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মণিপুরে গ্রামবাসীদের সঙ্গে নতুন বছর উদযাপন করল ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, মণিপুরের কাংপোকপি এলাকার টি ফাইনম এবং হেংজং এই দু’টি গ্রামে উদযাপন করা হয়েছে। সম্প্রতি, একতা, শান্তিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনাও হয়। শামিল হয়েছিল খুদে শিশুরাও।



