Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রাহকদের অভিযোগ শুনতে আজ পিএফের বিশেষ শিবির

গ্রাহকদের অভিযোগ শুনতে আজ পিএফের বিশেষ শিবির
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। এ তথ্য জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে দপ্তরে অভিযোগ জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখ পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগ শোনেন। সেখানে সমাধানের উদ্যোগও নেওয়া হয়। সেই কর্মসূচিকেই বলা হয় ‘নিধি আপকে নিকট’। 
Advertisement
পিএফ দপ্তরের আধিকারিকরা জানান, এ রাজ্যে পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের আওতায় শিবির বসবে, ৩১ গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে কম্পিউটার অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে। হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে সাঁকরাইলের আলমপুর দাগা কমপ্লেক্সে। হুগলির ক্ষেত্রে বসবে রিষড়ার হেস্টিংস মিলে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন সংস্থার অফিস এবং পশ্চিম মেদিনীপুর জেলায় জাকপুরের রূপনারায়ণপুরে টাটা হিতাচির অফিসে বসবে ক্যাম্প। হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় আরও একটি ক্যাম্প হবে ঝাড়গ্রামের মহিম নিশ্চিন্তার ইউএএল বেঙ্গলের অফিসে। বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে উত্তর ২৪ পরগনার টিটাগড় ওয়াগন কারখানা এলাকায় থাকা সৃঞ্চল ফেব্রিকেটরে। 
পাশাপাশি নদীয়ায় কল্যাণীর সরকার এন্টারপ্রাইজে বসবে শিবির। দুর্গাপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে পূর্ব বর্ধমানের জামালপুরে সেভেন মিলিয়ন ওয়ার্কশপে এবং পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ অ্যান্ড পাওয়ারে। বীরভূমের ক্ষেত্রে তা হবে রামপুরহাটের লোকোপাড়ায়। পাশাপাশি বাঁকুড়ার মেজিয়ায় এল অ্যান্ড টি লিমিটেড এবং পুরুলিয়ার সিমুলিয়ায় ডিএসকে ডাভ স্কুলে বসবে শিবির। জঙ্গিপুর আঞ্চলিক অফিসের আওতায় দু’টি ক্যাম্প হবে উমরপুরের ভয়েস এডুকেশনাল ট্রাস্ট এবং মালদহের রবীন্দ্র অ্যাভিনিউয়ের মারকারি ইঞ্জিনিয়ারিংয়ে।
জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের ক্যাম্প হবে ডিঙ্গুয়াঝাড় টি এস্টেট, আলিপুরদুয়ারের বীরপাড়ার টাসাটি টি এস্টেটে এবং কোচবিহারের মাথাভাঙ্গায় তিরুপতি প্লাইউডে। শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় শিবির হবে উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও অফিস এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পাতিরাম পথসাথিতে। এছাড়াও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসবে নিধি আপকে নিকটের ক্যাম্প।
Advertisement
সম্পর্কিত সংবাদ