Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহমেডানকে ২৩ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড

একটা-দুটো নয়, ২৩ গোলে জিতল মোহন বাগান। না, কোনও ভিডিও গেমের ফল নয়।

মহমেডানকে ২৩ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা-দুটো নয়, ২৩ গোলে জিতল মোহন বাগান। না, কোনও ভিডিও গেমের ফল নয়। বুধবার ফেডারেশনের অনূর্ধ্ব-১৪ সাব জুনিয়র  ইয়ুথ লিগে মহমেডান স্পোর্টিংকে এই ব্যবধানে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে একাই ৮ গোল অনুব্রত বাউল দাসের। পাশাপাশি ডাবল হ্যাটট্রিক দর্পণের। জোড়া লক্ষ্যভেদ সাগ্নিক কুণ্ডু, কার্তিক হেমব্রম ও জিওন হাঁসদার। এছাড়াও স্কোরশিটে নাম তুলেছে শিবু সোরেন, যীশু চক্রবর্তী এবং সাকিবুদ্দিন। দিনের অপর ম্যাচে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ১-০ গোলে হারাল ইস্ট বেঙ্গল। ম্যাচের সংযোজিত সময়ে মশাল বাহিনীর হয়ে জাল কাঁপায় প্রিয়াংশু নস্কর। জুনিয়র ফুটবলে বড় হারের দিনে প্রস্তুতি ম্যাচে জিতল মহমেডান। ডায়মন্ডহারবার এফসিকে ২-১ ব্যবধানে হারাল মেহরাজউদ্দিন ওয়াডু ব্রিগেড। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ