Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিবেশী নাতনিকে ধর্ষণের দায়ে দাদুর ২০ বছর কারাদণ্ড

প্রতিবেশী নাতনিকে ধর্ষণের দায়ে দাদুকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার এই সাজা শুনিয়েছেন পকসো আদালতের বিচারক আশুতোষ সরকার। সাজাপ্রাপ্তের নাম রুইয়া সিং। তার বাড়ি বেলদা থানা এলাকায়।

প্রতিবেশী নাতনিকে ধর্ষণের দায়ে দাদুর ২০ বছর কারাদণ্ড
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রতিবেশী নাতনিকে ধর্ষণের দায়ে দাদুকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার এই সাজা শুনিয়েছেন পকসো আদালতের বিচারক আশুতোষ সরকার। সাজাপ্রাপ্তের নাম রুইয়া সিং। তার বাড়ি বেলদা থানা এলাকায়।

Advertisement

পকসো আদালতের সরকারি আইনজীবী স্বর্ণেন্দু পড়িয়াল বলেন, দোষীকে ২০ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে এক মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও নির্যাতিতাকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। 
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩  সালের ২১ জানুয়ারি ঘটনাটি ঘটেছিল। ওই দিন ১০ বছর বয়সি নাতনি নিজের বাড়িতেই ছিল। তার মা ও বাবা কাজে বেরিয়েছিলেন। সেই সুযোগে নাতনিকে লজেন্স-বিস্কুট দেবে বলে ডাকে পাশের বাড়ির দাদু। এরপর ওই নাবালিকাকে সে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায়। সেখানে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। সেই সময় ওই রাস্তা দিয়ে দু’জন মহিলা আসছিলেন। তাঁরাও ঘটনাটি লক্ষ্য করেন। ওই মহিলারাই নাবালিকাকে উদ্ধার করেন। বাড়িতে গিয়েও দাদুর কীর্তির কথা জানায় ওই নাবালিকা। এরপর ২২ জানুয়ারি বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে। তখন থেকে জেলবন্দি ছিল ওই বৃদ্ধ। এই ঘটনার ৬০ দিনের মধ্যেই পুলিশ চার্জশিট দেয়। ৯জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। বৃহস্পতিবার ওই বৃদ্ধকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ