Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গ্র্যামির মনোনয়ন

প্রকাশিত হল আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা।

গ্র্যামির মনোনয়ন
  • ১০ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

প্রকাশিত হল আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা। এ বছরও ভারতীয় শিল্পীরা স্থান পেয়েছেন। দু’টি মনোনয়ন পেয়েছেন পণ্ডিত রবি শঙ্করের কন্যা সেতারবাদক অনুষ্কা শর্মা। ‘চ্যাপ্টার ৩: উই রিটার্ন টু লাইট’ অ্যালবামের জন্য গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি। এই অ্যালবামের জন্য অনুষ্কার পাশাপাশি মনোনীত হয়েছেন আলম খান ও সারথি কোরওয়ার। তাঁদের ‘ডে-ব্রেক’ পারফরম্যান্সের জন্যও মনোনীত হয়েছেন। দু’টি নমিনেশন পেয়েছেন শঙ্কর মহাদেবন ও তাঁর ফিউশন গ্রুপ ‘শক্তি’। এছাড়াও সাউন্ডস অব কুম্ভ-এর জন্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামে মনোনীত সিদ্ধান্ত ভাটিয়া। শিল্পী চারু সুরিও মনোনয়ন পেয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ