Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ির ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মীর, খুনের অভিযোগ

গাড়ির ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মীর, খুনের অভিযোগ
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার রাতে বারাকপুরে কালিয়ানিবাস এলাকায় গাড়ির ধাক্কায় হান্নান গাজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। এদিকে, মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। জানা গিয়েছে, পলতা স্টেশনের কাছে হান্নানের একটি সাইকেল গ্যারাজ রয়েছে। রোজের মতো শুক্রবার বেশি রাতের দিকে গ্যারাজ বন্ধ করে ভাড়া বাড়িতে হেঁটে ফিরছিলেন তিনি। সঙ্গে অভিষেক নন্দী নামে এক বন্ধু ছিলেন। অভিষেক জানান, কালিয়ানিবাস এলাকাতে শিশুতীর্থ স্কুলের সামনে গলি রাস্তার মধ্যে একটি চারচাকার গাড়ি দ্রুতগতিতে এসে পিছন থেকে হান্নানকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে আঘাত পান তিনি। এরপর ফের তাঁকে ধাক্কা দেয় গাড়িটি। পরে হান্নানকে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে, এই ঘটনাকে নিছক গাড়ি দুর্ঘটনা বলে মানতে নারাজ হান্নান গাজির পরিবার। তাঁদের অভিযোগ, হান্নানকে খুন করা হয়েছে। মৃতের ভাগ্নে মোস্তফা গাজি বলেন, মামার শরীরে আঘাতের চিহ্ন দেখে আমার সন্দেহ, দুর্ঘটনা নয়, মামাকে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে। আমরা ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি। তদন্তে নেমে অভিষেক নন্দীকে জিজ্ঞাসাবাদ করেছে টিটাগড় থানার পুলিস। 
Advertisement
স্থানীয় কাউন্সিলার সম্রাট তপাদার বলেন, আমার ওয়ার্ডে শিশুতীর্থ স্কুলের সামনে রাতে মৃত্যু হয়েছে। এটি নিছকই পথ দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখার জন্য পুলিসের কাছে আবেদন জানিয়েছি। পুলিস সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা বলেন, প্রাথমিকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে 
জানতে পেরেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ