সংবাদদাতা, আলিপুরদুয়ার: গোরু চুরির অভিযোগে বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার থানার উত্তর পাটকাপাড়া গ্রামে এক মহিলাকে উত্তমমধ্যম দিল উত্তেজিত জনতা। পাশাপাশি ক্ষুব্ধ জনতা ধৃত মহিলার বাড়িতেও ভাঙচুর চালায়। পরে আলিপুরদুয়ার ও কালচিনি থানা থেকে বিশাল পুলিস বাহিনী গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে মহিলাকে গ্রেপ্তার করে।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃত মহিলার নাম তমিনা খাতুন। বাড়ি কালচিনি থানার নিমতিঝোরা চা বাগানের দলমা লাইনে। এদিকে, পাচারের জন্য যার বাড়িতে গোরু রাখা হয়েছিল, সেই বাড়ির মালিক আফজল মিয়াঁকেও গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত আফজলের বাড়ি আলিপুরদুয়ার থানার উত্তর পাটকাপাড়া গ্রামে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া গোরুটিও।
পুলিস জানিয়েছে, কালচিনির মেন্দাবাড়ির রবি বর্মনের স্ত্রী বুধবার দুপুরে কালজানি নদীর চরে গোরু নিয়ে যায়। বিকেলে গিয়ে দেখতে পান গোরুটি নেই। ওই মহিলার অভিযোগ, এদিন দুপুরে তমিনা খাতুনকে সেখানে দেখা গিয়েছিল। এরপরই সন্দেহ বাড়ে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা তমিনা খাতুনের বাড়িতে ভাঙচুর চালায়। পরে তাকে মারধর করা হয়। তারপরেই আফজল মিয়াঁর বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া গোরুটি।
স্থানীয় বাসিন্দা পবিত্র রায় বলেন, উত্তর পাটকাপাড়া ও মেন্দাবাড়ি থেকে একের পর এক গোরু চুরি যাচ্ছিল। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে নিমতিঝোরা বাগানের ওই মহিলা ধরা পরায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। -নিজস্ব চিত্র।