Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেসরকারি বি এড ও ডি ফার্ম কলেজে সরকারি পরিদর্শন

বেসরকারি বিএড কলেজগুলিতে পুরোদমে পরিদর্শন চালু করে দিল উচ্চশিক্ষা দপ্তর।

বেসরকারি বি এড ও ডি ফার্ম কলেজে সরকারি পরিদর্শন
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে নজরদারি চলবে, তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী বেসরকারি বিএড কলেজগুলিতে পুরোদমে পরিদর্শন চালু করে দিল উচ্চশিক্ষা দপ্তর। জানা গিয়েছে, একেবারে ভূমি রাজস্ব বিভাগ থেকে জমির কাগজ নিয়েই কলেজগুলিতে যাচ্ছে আধিকারিকদের নিয়ে গঠিত পরিদর্শক দল। কোনো কোনো কলেজে একাধিকবার পরিদর্শনও হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, সংশ্লিষ্ট কলেজের কাছে নিজস্ব জমি রয়েছে কি না, জমির পরিমাণ বিধি অনুযায়ী রয়েছে কি না। প্রসঙ্গত, একটি বি এড কলেজে ন্যূনতম তিন বিঘে জমি থাকা আবশ্যিক। বহু কলেজে তা নেই বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে একই জমিতে, একই ভবনে একাধিক প্রতিষ্ঠান চলে। কোথাও আবার ভাড়াবাড়িতেও কলেজ চালানোর অভিযোগ রয়েছে। একই সঙ্গে ডিপ্লোমা ফার্মেসি কলেজগুলিতেও পরিদর্শন শুরু করেছে কারিগরি শিক্ষাদপ্তর। সেখানেও আরও বেশি জমি প্রয়োজন। অন্তত সাড়ে সাত বিঘে জমি থাকতে হয় একটি ডি ফার্ম কলেজে। সেটিও বহু কলেজে নেই। কলেজ কর্ণধারদের সংগঠনগুলির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় ঢালাও বি এড এবং ডি এল এড কলেজের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে, পরিকাঠামো এবং শিক্ষক সংখ্যা এবং বাস্তব প্রয়োজন না দেখেই তা করা হয়েছিল। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল পুরানো কলেজগুলি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ