Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি তথ্য সোশ্যাল মিডিয়ায় নয়, নির্দেশিকা স্বাস্থ্যভবনের

সরকারি তথ্য সোশ্যাল মিডিয়ায় নয়, নির্দেশিকা স্বাস্থ্যভবনের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানদের গোপনীয়তা বজায়  রাখার নির্দেশ দিল স্বাস্থ্যভবন। বিভিন্ন জনস্বাস্থ্যমূলক অসুখবিসুখের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেওয়া বা কথাবার্তা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে তাঁদের। নির্দেশে বলা হয়েছে, সরকারি বার্তা বা তথ্য সমাজমাধ্যমে প্রচার করা একেবারেই নিষিদ্ধ। কিছু বলার থাকলে প্রতিষ্ঠানের শীর্ষকর্তাকে জানাতে হবে। তিনিই যথাস্থানে তা বলবেন। 

Advertisement

সরকারিভাবে এই নির্দেশ জারি না হলেও বিশেষ সচিব ডাঃ অনিরুদ্ধ নিয়োগী (স্বাস্থ্য শিক্ষা) এক হোয়াটসঅ্যাপ বার্তায় রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষকর্তাদের (অধিকর্তা বা অধ্যক্ষ) এই নির্দেশ দিয়েছেন। আরও বলা হয়েছে, অধ্যক্ষ বা অধিকর্তারা যেন এই কথা বিভাগীয় প্রধানদের জানিয়ে দেন। ওয়াকিবহল মহলের ধারনা, করোনা, ডেঙ্গু বা এই জাতীয় জনস্বাস্থ্যের বিপদ সম্পর্কে সমাজমাধ্যম থেকে যাতে অহেতুক কোনও বিভ্রান্তি বা দ্বিধা না ছড়িয়ে পড়ে, তরে জন্যই এই নির্দেশ। অন্য একটি অংশের মতে, এসব  আসলে মুখে কুলুপ আঁটার নির্দেশ।

সম্পর্কিত সংবাদ