Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খারিজ গোপালের নাতির আর্জি

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিকে কেন্দ্র করে গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির দায়ের করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহা জানান, আপাতত এই আবেদন গ্রহণযোগ্য নয়।

খারিজ গোপালের নাতির আর্জি
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিকে কেন্দ্র করে গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির দায়ের করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহা জানান, আপাতত এই আবেদন গ্রহণযোগ্য নয়। তবে মামলাকারী চাইলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, ছবি সম্পর্কে তথ্য জানার অধিকার আইনে আবেদন জানানোর পরও কোনও তথ্য মেলেনি। এই অভিযোগে হাইকোর্টের মামলা হয়েছিল। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে গোপাল পাঁঠার নাতির অভিযোগ, ছেচল্লিশের ‘দ্য গ্রেট ক‌্যালকাটা কিলিং’-এর সময় গোপাল মুখোপাধ‌্যায়ের ভূমিকাকে ছবিতে বিকৃত করে দেখানো হয়েছে। তাতে মামলাকারীর পরিবারিক সম্মান ও মর্যাদা হানি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ