সরশুনা কাণ্ডে অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল রাস্তায়, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, বিস্তারিত থাকছে ভিডিওতে
  • ২৭ অক্টোবর, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরশুনার বসুন্ধরা পার্কের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। আজ অভিযুক্ত তিনজনকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় নিয়ে যাওয়া হয়। তারপর কিভাবে ঘটনা ঘটেছিল তার পুনর্নির্মাণ করা হয়। তিন অভিযুক্তকে দেখে ভিড় জমে যায় এলাকায়। 

Advertisement

প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় পাড়ার রাস্তায় বাড়ির মেয়ের সঙ্গে এক তরুণকে কথা বলতে দেখে মেয়েটির মামা।  অভিযোগ ছেলেটিকে তার বন্ধু সমেত মেয়েটির বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে ডেকে পাঠানো হয় ছেলেটির বাবাকেও। এরপর চলে মারধর। দেওয়া হয় তিন শর্ত। বাবাকে বলা হয় ছেলেকে গুলি করতে হবে, না হলে ছুরি মারতে হবে, অথবা ছেলের নামে দেওয়া হবে ধর্ষণের মামলা। তিনটের একটাও মানতে রাজি না হওয়ায় ছেলেটিকে তার বাবা ও বন্ধু সমেত উলঙ্গ করে হাঁটানো হয় রাস্তায়। যে ঘটনায় মেয়েটির বাবা-মা মামা সহ চারজনকে গ্রেফতার করে সরশুনা থানার পুলিশ।

এরপর আজ তিন অভিযুক্তকে খালি গায়ে খালি পায়ে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। বিস্তারিত দেখুন ভিডিওতে।