Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর মুখে পর্যটকদের জন্য জোড়া সুখবর! খুলছে লাচুং, ইয়ামথাং ও জিরো পয়েন্ট, সস্তা হচ্ছে ভ্রমণ

অন্যদিকে হোটেল ভাড়ায় জিএসটি ছাড়ের ফলে সস্তা হচ্ছে ভ্রমণ। ফলে পাহাড়, ডুয়ার্সে পর্যটন চাঙ্গা হওয়ার আশা।

পুজোর মুখে পর্যটকদের জন্য জোড়া সুখবর! খুলছে লাচুং, ইয়ামথাং ও জিরো পয়েন্ট, সস্তা হচ্ছে ভ্রমণ
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজোর মুখে পর্যটকদের জন্য জোড়া সুখবর! তিনমাস পর আগামী কাল, সোমবার খুলে যাচ্ছে উত্তর সিকিমের লাচুং, ইয়ামথাং ও জিরো পয়েন্ট। অন্যদিকে হোটেল ভাড়ায় জিএসটি ছাড়ের ফলে সস্তা হচ্ছে ভ্রমণ। ফলে পাহাড়, ডুয়ার্সে পর্যটন চাঙ্গা হওয়ার আশা।  দৈনিক সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত হোটেল ভাড়ার ক্ষেত্রে ১২ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে ৫ শতাংশ। এতে মধ্যবিত্তদের বেড়ানোর খরচ সাশ্রয় হবে। এতে পর্যটকরা বেশি করে বেড়াতে আসার ইচ্ছে প্রকাশ করবেন। মনে করছেন উত্তরের পর্যটন ব্যবসায়ীরা।

Advertisement

২২ সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি লাগু হওয়ার কথা। সেক্ষেত্রে পুজোয় পাহাড়, ডুয়ার্সে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশা ট্যুর অপারেটরদের। অন্যদিকে, ভয়াবহ বন্যা ও ধসের জেরে পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ হয়ে গিয়েছিল। তিন মাস পর তা আংশিকভাবে খুলছে। আজ, রবিবার থেকে লাচুং, ইয়ামথাং ও জিরো পয়েন্ট যাওয়ার ট্যুরিস্ট পারমিট মিলছে। তবে শর্তসাপেক্ষে। দুই রাত, তিন দিনের জন্য সেখানে থাকা বাধ্যতামূলক। সেইসঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সাংকালান ও টুং সেতু পার করতে হবে পর্যটকদের। লাচেন ও গুরুদম্বা যাওয়ার ক্ষেত্রে এখনই ছাড়পত্র মিলছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ