Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সশরীরে হাজিরা দিতে হবে গোলাবাড়ি থানার আইসিকে, নির্দেশ হাইকোর্টের

সশরীরে হাজিরা দিতে হবে গোলাবাড়ি থানার আইসিকে, নির্দেশ হাইকোর্টের
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ছয়েক আগে একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে পুলিস ও পুরসভা। এতে যারপরনাই ক্ষুব্ধ বিচারপতি রবিকৃষান কাপুর ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। তাঁদের ডিভিশন বেঞ্চ এবার হাওড়ার গোলাবাড়ি থানার আইসিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে। এত দিনেও কেন নির্দেশ কার্যকর করা যায়নি, আইসিকে উপস্থিত হয়ে তা জানাতে হবে। 

Advertisement

হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ফকিরবাগান লেনে একটি বেআইনি নির্মাণ ভাঙতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১৯ সালের ২৭ জুন ওই নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু অভিযোগ প্রায় ছ’বছর কটতে চললেও এখনও সেই নির্দেশ কার্যকর করতে পারেনি হাওড়া পুরসভা। এর জেরে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই মামলায় গত ২৫ এপ্রিল পুরসভার তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়, ওই নির্মাণটির দখলদারদের এখনও উচ্ছেদ করা যায়নি। নির্মাণটি খালি করতে নোটিস জারি করা হয়েছে।
পাশাপাশি একে উপরের উপরের উপর দায় চাপায় পুরসভা ও পুলিস। পুরসভার তরফে দাবি করা হয়, একাধিকবার থানার সাহায্য চাওয়া হলেও পুলিস কোনও পদক্ষেপ করছে না। অন্যদিকে আদালতের নির্দেশ কার্যকর করতে পুর আধিকারিকদের গড়িমসির দিকেই ইঙ্গিত করছে পুলিস। 
সবপক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুরসভা ও পুলিস উভয়েরই আদালতের নির্দেশ পালনের ক্ষেত্রে কোনও সদিচ্ছাই নেই। এটা দুর্ভাগ্যজনক। এরপরই নির্দেশে বেঞ্চ জানায়, কেন নির্দেশ পালন করা হল না, গোলাবাড়ি থানার আইসিকে আদালতে হাজির হয়ে তার কারণ ব্যাখ্যা করতে হবে। হাইকোর্টের গ্রীষ্মাবকাশের ছুটির পর মামলার শুনানি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ