Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

গোকুলামের গোলরক্ষক কোচ সন্দীপ

ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পা রাখতে মরিয়া গোকুলাম কেরালা এফসি।

গোকুলামের গোলরক্ষক কোচ সন্দীপ
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পা রাখতে মরিয়া গোকুলাম কেরালা এফসি। ঢেলে স্কোয়াড সাজাচ্ছে তারা। দলের নতুন গোলকিপার কোচ নিযুক্ত হলেন সন্দীপ নন্দী। ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ঘরোয়া লিগে পিয়ারলেসের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে সন্দীপের। পাশাপাশি ইস্ট বেঙ্গলের প্রাক্তনী রামসাঙ্গা ও সার্থক গোলুইও গোকুলামে যোগ দিয়েছেন। পাশাপাশি, ডায়মন্ডহারবার এফসি’তে খেলা দুই বিদেশি হুগো ডিয়াজ ও মিকেল কোর্তেজারকেও নিয়েছে কেরালার দলটি। ব্রাজিলিয়ান কোচের অধীনে আপাতত প্রি-সিজনে ব্যস্ত তারা। ৩০ অক্টোবর শুরু ইন্ডিয়ান ফুটবল লিগ। গোকুলামের পাশাপাশি আই লিগে এবার অন্যতম খেতাব জয়ের দাবিদার শ্রীনিধি ডেকান। ইন্ডিয়ান ফুটবল লিগে এবার বাংলার একমাত্র প্রতিনিধি মহমেডান স্পোর্টিং।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ