প্রেমের গুঞ্জনে কি সিলমোহর দিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি? তাঁর সাম্প্রতিক পোস্ট সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে যেন তিনি বুঝিয়ে দিলেন, প্রেমের সম্পর্কে রয়েছেন ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে। কেন? বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন অভিনেত্রী। হামেশাই ভ্রমণের বেশকিছু ছবি পোস্ট করেন তিনি। সদ্য ইংল্যান্ডের একটি খামারবাড়িতে গিয়েছিলেন তিনি। সেই ছবি পোস্ট করেন নায়িকা। ওই একই জায়গা থেকেই ছবি পোস্ট করেেছেন তাঁর চর্চিত প্রেমিক স্যাম। তাঁদের দু’জনের একসঙ্গে ছবিই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে। কবে তাঁরা মুখ খোলেন, তার অপেক্ষায় অনুরাগীরা।



