Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গয়নার নয়া বিজ্ঞাপন সেনকো গোল্ডের

গয়নার নয়া বিজ্ঞাপন সেনকো গোল্ডের
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালোবাসা যেমন আবহমানের, তাকে মনে রেখেই গয়নার নতুন প্রচারপর্ব সামনে আনল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে আনা সেই বিজ্ঞাপনের মূল ভাবনা ‘এক্সপ্রেশনস অব লাভ’ বা ভালোবাসার প্রকাশ, যেখানে মনের কথা বোঝানোর জন্য নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। কথা না বলেও যেমন ভালোবাসা বোঝানো যায়, সময়ের ঊর্ধ্বে ওঠা গয়না দিয়েও তেমনই উদযাপন করা যায় ভালোবাসার দিন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর জয়িতা সেনের কথায়, ভালোবাসার দিনকে সামনে রেখে যে ডিজাইনের গয়না আমরা এনেছি, তা দু’টি মানুষের মধ্যে বোঝাপড়ার প্রতীক। তা ভালোবাসার মুহূর্তকে ভুলতে দেয় না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ