Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ দুই পড়ুয়া

গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ দুই পড়ুয়া
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার সন্ধ্যায় বালির বরেন্দ্রপাড়া ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্র। তাদের নাম আয়ুষ শর্মা ও যোগেশ শিপানী। দু’জনে নবম ও দশম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। বেলুড়ের একটি আবাসনে থাকত তারা। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন বিকেলে পাড়ায় ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমেছিল দুই বন্ধু। তারপর থেকেই দুই পড়ুয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিস নদীতে ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণ খোঁজার চেষ্টা করলেও এদিন রাত পর্যন্ত তাদের হদিশ মেলেনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ