Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুরে রাস্তা থেকে দুই বন্ধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

গঙ্গারামপুরে রাস্তা থেকে দুই বন্ধুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের নয়লাকুড়িতে রাতে পুকুর পাহারা দিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। পুলিস সূত্রে খবর, মৃত যুবকদের নাম যীশু মার্ডি (৩৬) এবং নিপেন বর্মন (৩০)। দু’জনের বাড়ি উদয় গ্রামে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, এদিন সকালে ফুলবাড়ি-প্রাণসাগর রাজ্য সড়কের নয়লাকুড়ি এলাকায় একটি বাইক রাস্তার পাশে পরে থাকতে দেখেন এলাকাবাসী। বাইকের পাশে পরপর দু’টি দেহ রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। স্থানীয়রা গঙ্গারামপুর থানায় যোগাযোগ করলে পুলিস এসে দেহ দেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, পথ দুর্ঘটনায় এই বাইক চালক ও আরোহীর মৃত্যু হয়েছে। রাতের অন্ধকারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলির পাশে ছিটকে যায়। রাতে ওই রাস্তা দিয়ে সেভাবে যাতায়াত না থাকায় দুর্ঘটনার সময় অজানা। মৃতের পরিবারের অভিযোগ, দুই বন্ধু উদয় গ্রাম থেকে রাতে চাষের পুকুর পাহারা দেওয়ার জন্য নয়লাকুড়ি এলাকায় যান। এরপর রাতে বাড়িতে ফেরার  পথেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। কিন্তু মৃত দুই যুবকের পরিবার পথদুর্ঘটনায় মৃত্যু মানতে নারাজ। গঙ্গারামপুর থানায় তদন্তের দাবি জানিয়েছে দুটি পরিবার। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। মৃতের আত্মীয় সন্ন্যাস বর্মন বলেন, যে জায়গা থেকে দু’টি দেহ ও বাইক উদ্ধার হয়েছে, তা রাস্তা থেকে অনেকটা দূরে। মৃতদেহের মুখে আঘাত রয়েছে। আমরা মনে করছি, এটা পথ দুর্ঘটনায় মৃত্যু নয়। পুরো বিষয়টি তদন্ত করুক পুলিস। আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো। 
Advertisement
সম্পর্কিত সংবাদ