Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাঙ্গুলিবাগানে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

গাঙ্গুলিবাগানে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজিনগর থানা এলাকার গাঙ্গুলিবাগানের এক বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। মৃতার নাম তনুশ্রী মাঝি (৩৫)। বুধবার দুপুর তিনটে নাগাদ দেহটি উদ্ধার করে পুলিস। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই বধূ। পুলিস সূত্রে খবর, তাঁর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে খবর পান তনুশ্রী। এরপরেই যুগলের মধ্যেই অশান্তি হয়। অনুমান, তার জেরেই আত্মঘাতী হয়েছেন ওই বধূ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ