Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

গণধর্ষণের শিকার, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার

গণধর্ষণের শিকার, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জয়পুর: গণধর্ষণে অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার একদিন পরেই বিষ খেল নির্যাতিতা কিশোরী। রাজস্থানের ভরতপুর জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  শনিবার পুলিস জানিয়েছে, ১৬ বছরের ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। গত ২২ ডিসেম্বর কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিস। পরদিন বিষ খায় নাবালিকা। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ