Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

গায়ানা সফরে প্রধানমন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে মউ স্বাক্ষর

ব্রাজিলে জি২০ সম্মেলন সেরে গায়ানা পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫৬ বছর ভারতের কোনও প্রধানমন্ত্রী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে পা রাখলেন। বুধবার বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান গায়ানার রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি।

গায়ানা সফরে প্রধানমন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে মউ স্বাক্ষর
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
জর্জটাউন: ব্রাজিলে জি২০ সম্মেলন সেরে গায়ানা পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫৬ বছর ভারতের কোনও প্রধানমন্ত্রী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে পা রাখলেন। বুধবার বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান গায়ানার রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি। তাঁর সঙ্গে ছিলেন গায়ানার মন্ত্রিসভার একাধিক সদস্যও। পরে রাজধানী জর্জটাউনে মোদিকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন গায়ানার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকেও বসেন মোদি। পরে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীকে ‘রাষ্ট্রনেতাদের মধ্যে চ্যাম্পিয়ন’ বলে উল্লেখ করেন ইরফান। এদিন হাইড্রোকার্বন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ফার্মাসিউটিক্যাল ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে দশটি মউ স্বাক্ষর হয়। মউ স্বাক্ষরের ফলে ভারতের ডিজিটাল পেমেন্টস ব্যবস্থা ‘ইউপিআই’ গায়ানাতেও চালু হওয়ার সম্ভাবনা তৈরি হল। পরে প্রধানমন্ত্রী মোদি জানান, ভারতের শক্তি ক্ষেত্রে গায়ানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে ২৪ বছর আগে সাধারণ নাগরিক হিসেবে গায়ানা সফরের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। গায়ানার প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত সহায়তা করবেন বলে এদিন ঘোষণা করেছেন মোদি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির নজির হিসেবে চলতি বছরে গায়ানাকে ভারত দুটি ডর্নিয়ের বিমান উপহার দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, গায়ানার রাষ্ট্রপতি মোদিকে ধন্যবাদ দিয়ে জানান, তাঁকে অতিথি হিসেবে পেয়ে তাঁরা গর্বিত। মোদির দেশ পরিচালনার নীতি গায়ানা ও অন্য দেশেরও অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন ইরফান। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ