Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

গয়না লুট

গয়না লুট
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দোকান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল মূল্যবান সোনার গয়না। সিগন্যালে দাঁড়াতেই গাড়ির কাচ ভেঙে তা নিয়ে পালাল দুষ্কৃতীরা। লুট হওয়া সেই গয়নার বাজার মূল্য অন্তত ১ কোটি টাকা। মঙ্গলবার দিল্লির ভরত নগরে লক্ষ্মীবাই কলেজের কাছে এই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, গাড়ির জানলার কাচ ভাঙার জন্য গুলতি ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। গাড়িতে সওয়ার যাত্রীরা জানান, সিগন্যালে গাড়ি দাঁড়ানোর পর এত তাড়াতাড়ি লুটের ঘটনা ঘটে যে তাঁরা হকচকিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনার পিছনে ওই সোনার দোকানের কর্মচারীদের কেউ জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ