Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

যন্তরমন্তরে খাবার দিতে আসা যুবককে হেনস্তা? মানতে রাজি নয় পুলিশ

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যন্তরমন্তর ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। এরমধ্যেই চরম বিপাকে পড়েছেন মহম্মদ জুনেইদ।

যন্তরমন্তরে খাবার দিতে আসা যুবককে হেনস্তা? মানতে রাজি নয় পুলিশ
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর যন্তরমন্তর ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। এরমধ্যেই চরম বিপাকে পড়েছেন মহম্মদ জুনেইদ। আন্দোলনের প্রথম দিনেই যন্তরমন্তরে চলে আসেন উত্তরপ্রদেশের এই যুবক। নিজের টাকায় আন্দোলনকারীদের হাতে জল ও খাবার তুলে দিচ্ছিলেন। বিক্ষোভকারীদের কাছের মানুষ হয়ে উঠেছিলেন হাসিখুশি ‘জুনেইদ ভাইয়া’। আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোয় তাঁর পরিবারের সদস্যদের পুলিশ হেনস্তা করছেন বলে অভিযোগ জুনেইদের।  

Advertisement

ককরোচ জনতা পার্টির এই স্বেচ্ছাসেবকের দাবি, পুলিশ তাঁর পরিবারের সদস্যদের আটক করেছিল। আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের ব্যাংকের বই, আধার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও নিয়ে নিয়েছে। জুনেইদের পরিবারের উপর পুলিশি ‘অতিসক্রিয়তা’র কড়া সমালোচনা করেছে ককরোচ জনতা পার্টি। তারা জানিয়েছে, গোটা বিষয়ে নজর রাখা হচ্ছে। জুনেইদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে আইনি সহযোগিতা করা হবে। সরব হন আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণও। জুনেইদ ও তাঁর পরিবারকে হেনস্তার ঘটনাকে নিন্দনীয় বলে সমালোচনা করেছেন তিনি।  মিরাট পুলিশ অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পুলিশ সুপার বিনায়ক গোপাল ভোঁসলে জানান, সমস্ত থানায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু, জুনেইদ বা তাঁর পরিবারের কাউকে আটক করা হয়নি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ