Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

গলসিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনার বিষয়ে মহিলা নিজেই থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। ম্যাজিস্ট্রেটের কাছে মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করানো হয়েছে।

গলসিতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: গলসিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনার বিষয়ে মহিলা নিজেই থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। ম্যাজিস্ট্রেটের কাছে মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করানো হয়েছে। যদিও ঘটনায় জড়িতরা এখনও গ্রেপ্তার হয়নি। থানার এক অফিসার বলেন, নির্দিষ্ট ধারায় কেস রুজু হয়েছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলসি থানা এলাকায় ওই মহিলার বাড়ি। রবিবার রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। গভীর রাতে জানালা দিয়ে দু’জন তাঁর ঘরে ঢোকে। অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি দেওয়ানদিঘি থানার চামারদিঘিতে। অপরজনের বাড়ি বর্ধমান থানার তেলিপুকুর এলাকায়। অভিযুক্তরা মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করে। মহিলা প্রাণপণ বাধা দেওয়ার চেষ্টা করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ