Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোয়ালপোখরে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার, চাঞ্চল্য

গোয়ালপোখরে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার, চাঞ্চল্য
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: বিহারে পাচারে উদ্দেশ্যে মজুত গাঁজা উদ্ধার করল পুলিস। বুধবার রাতে গোয়ালপোখর থানার পুলিস ডাঙিপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ বস্তা গাঁজা উদ্ধার করে। সেই সঙ্গে একটি ছোট  প্যাকেটেও গাঁজা উদ্ধার হয়েছে। তবে এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। বাড়ির মালিক তাহামুল আলম ওরফে তাহাবুল পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিস। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া মোট গাঁজার পরিমাণ ৫৮ কেজি ৪০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পুলিসের অনুমান, বিহারে পাচারের উদ্দেশ্যে এত পরিমাণ গাঁজা মজুত করা হয়েছিল।
Advertisement
ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিকের খোঁজ চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার পরই জানা যাবে, কোথা থেকে, কী উদ্দেশ্যে এই গাঁজা আনা হয়েছিল।
সম্প্রতি, ডালখোলা থানার পুলিস সূর্যাপুর এলাকায় ৩১ নং জাতীয় সড়কে  অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি থেকে এক মহিলা সহ গাড়ি চালককে গাঁজা পাচারের ঘটনায় গ্রেপ্তার করেছে। এর আগেও ইসলামপুর পুলিস জেলার একাধিক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেছে। গোয়েন্দাদের অনুমান, শিলিগুড়িকে করিডর করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বিহারেও গাঁজা পাচারের চক্র সক্রিয় আছে। কোচবিহার ও মণিপুরের গাঁজা শিলিগুড়ি হয়ে ইসলামপুর পুলিস জেলার বিভিন্ন এলাকা দিয়ে বিহারে পাচার হয়। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর কয়েকবছর থেকে গাঁজার চাহিদা বৃদ্ধি পেয়েছে। হোলির আগে চাহিদা আরও বৃদ্ধি পাবে। তাই পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিহার লাগোয়া গোয়ালপোখরের বিভিন্ন এলাকায় মজুত হচ্ছে গাঁজা। সুযোগ বুঝে সেই গাঁজা বিহারে পাচার করা হচ্ছে। পুলিসও অবশ্য নজরদারি বাড়িয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ