Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

নানারূপে দেবীর মহিমা

অশুভকে বিনাশ করে শুভর প্রতিষ্ঠা করেন দেবী। নানারূপে তিনি আবির্ভূতা। কখনো ভক্তের ভগবান হয়ে, কখনো আবার তিনি শক্তিস্বরূপিনী।

নানারূপে  দেবীর মহিমা
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অশুভকে বিনাশ করে শুভর প্রতিষ্ঠা করেন দেবী। নানারূপে তিনি আবির্ভূতা। কখনো ভক্তের ভগবান হয়ে, কখনো আবার তিনি শক্তিস্বরূপিনী। দেবীর এই কাহিনিই এবার দেখা যাবে জি বাংলার পর্দায়। মহালয়া উপলক্ষ্যে তাদের বিশেষ নিবেদন ‘অশুভনাশিনী ত্রিনয়নী’। মহিষাসুরমর্দিনীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। মহাদেবের চরিত্রে রুবেল দাস, রাম ও সীতার ভূমিকায় দেখা যাবে অভিষেক বসু ও ইশা সাহাকে। এছাড়াও পার্বতীরূপে শ্বেতা ভট্টাচার্য, স্কন্দমাতা হিসাবে পল্লবী শর্মা, ভদ্রকালীর ভূমিকায় আরাত্রিকা মাইতির অভিনয় দেখবেন দর্শক। মহিষাসুরের চরিত্রে দেখা যাবে নাইজেলকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ