Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিশ্বজুড়ে আর্থিক বৈষম্য বেড়েছে ২০২৫ সালে, দাবি সুইস ব্যাংকের

২০২৫ সালে গোটা বিশ্বজুড়ে বেড়েছে অর্থনৈতিক বৈষম্য। এমনটাই দাবি সুইৎজারল্যান্ডের ব্যাংকিং সংস্থা ইউবিএসের।

বিশ্বজুড়ে আর্থিক বৈষম্য বেড়েছে ২০২৫ সালে, দাবি সুইস ব্যাংকের
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: ২০২৫ সালে গোটা বিশ্বজুড়ে বেড়েছে অর্থনৈতিক বৈষম্য। এমনটাই দাবি সুইৎজারল্যান্ডের ব্যাংকিং সংস্থা ইউবিএসের। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ইউবিএসের গ্লোবাল ওয়েলথ রিপোর্ট। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে গোটা বিশ্বে প্রায় ১০ লক্ষ মানুষ ইউএস ডলার মিলিয়নেয়ার (অন্তত ১০ লক্ষ ‌ডলার, ভারতীয় মুদ্রার হিসাবে প্রায় সাড়ে ৯ কোটি টাকার মালিক) হয়েছেন। অন্যদিকে ২০২০ সালের পর সবচেয়ে বেশি আর্থিক বৈষম্য দেখা গিয়েছে ২০২৫ সালেই। বিশ্বের বেশিরভাগ দেশেই উল্লেখযোগ্যভাবে কমেছে মধ্যবিত্তের সংখ্যা। ফলে ধনী ও নিম্নবিত্ত মানুষের মধ্যে সম্পদের ফারাক আরও বৃদ্ধি পেয়েছে।  ইউবিএসের ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০.৮ শতাংশ হারে বেড়েছে। ২০২৪ সালে তা ছিল ৪.৬ শতাংশ। তবে ২০২৫ সালে মিলিয়নেয়ারের সংখ্যা সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। শুধুমাত্র মার্কিন মুলুকেই ৪ লক্ষ ৪০ হাজার মানুষ মিলিয়ন ডলারের মালিক হয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ