সংবাদদাতা, বারুইপুর: আমবাগানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম রাকিবুল মোল্লা (৩৩)। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চন্দনেশ্বর থানার বাদীর মোড়ের কাছে। তাঁর বাড়ি সোন্দালিয়া মাঝেরপাড়া এলাকায়। পুলিস জানিয়েছে, রাকিবুল পেশায় ছিলেন দিনমজুর। বেশিরভাগ সময়ে তিনি মদ্যপান করতেন। এই নিয়ে পরিবারে ঝামেলা হতো। এদিন সকালেও স্ত্রীর সঙ্গে ঝামেলা বাঁধে। তারপরেই বাড়ি থেকে দূরে আমবাগানে গিয়ে তিনি আত্মঘাতী হন। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।



