Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাত টাইটান্সের ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন পার্থিব প্যাটেল

গুজরাত টাইটান্সের ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন পার্থিব প্যাটেল
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
আহমেদাবাদ, ১৩ নভেম্বর: আইপিএলে নতুন ভূমিকায় প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল। গুজরাত টাইটান্সের ব্যাটিং ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আজ, বুধবার গুজরাত টাইটান্সের তরফে এমনটাই জানানো হয়েছে। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে সৌদি আরবের জেড্ডাতে বসবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। তার আগে পার্থিবকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। এতদিন গুজরাত টাইটান্সের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। কিন্তু পাকিস্তানের সাদা বলের কোচ হওয়ার জন্য গুজরাতের দায়িত্ব ছেড়ে দেন তিনি। যদিও কিছুদিন আগেই বিতর্কের মাঝে পাকিস্তানের কোচের পদ ছেড়ে দিয়েছেন কার্স্টেন। জল্পনা ছিল, ফের হয়তো তাঁকেই কোচের পদে বসাতে পারে গুজরাত টাইটান্স কর্তৃপক্ষ। কিন্তু সেই পথে না হেঁটে পার্থিবকেই গুরুদায়িত্ব দিয়েছে শুভমান গিলদের দল। এর আগে পার্থিব মুম্বই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটের দায়িত্বও সামলেছেন। এবার তাঁকে আইপিএলে শুভমান, রশিদ খানদের কোচিং করাতে দেখা যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ