ভুজ: রাজস্থানের আতঙ্ক এখনও কাটেনি। এরইমধ্যে সোমবার সকালে ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ১৮ বছরের এক কিশোরী। গুজরাতের কচ্ছ জেলার এই ঘটনায় জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী। কিশোরীকে সুস্থ রাখতে কুয়োর মধ্যে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।সূত্রের খবর, কিশোরীর মা-বাবা পরিযায়ী শ্রমিক। রাজস্থানের ওই দম্পতি মেয়েকে নিয়েই গুজরাতের ভুজ তালুকের কান্দেরাই গ্রামে কাজ করতে এসেছিল। এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ আচমকা কুয়োয় পড়ে যায় ওই কিশোরী। প্রথমে পরিবারের দাবি মানতে চায়নি স্থানীয় প্রশাসন। পরে ক্যামেরার সাহায্যে কুয়োয় আটকে থাকা কিশোরীর দেখা মেলে। এরপরেই শুরু হয় উদ্ধারকাজ। ভুজের ডেপুটি কালেক্টর এবি যাদব বলেন, ‘মেয়েটি অচৈতন্য অবস্থায় রয়েছে। কুয়োয় অক্সিজেন সরবরাহ করছেন স্থানীয় উদ্ধারকারী দলের সদস্যরা। ওই কিশোরীকে যত দ্রুত সম্ভব উপরে তুলে আনার চেষ্টা চালানো হচ্ছে।’
Advertisement
কয়েকদিন আগেই রাজস্থানের কোটপুতলি-বেহরুর জেলায় এ ধরনেরই গভীর খোলা কুয়োয় পড়ে গিয়েছিল তিন বছরের একটি শিশুকন্যা। দশ দিনের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হলেও
বাঁচানো যায়নি।
বাঁচানো যায়নি।



