Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলের জৈতভৈরবে কংক্রিটের সেতু তৈরি করার উদ্যোগ

মালদহের গাজোল ব্লকের চকনগর গ্রাম পঞ্চায়েতের জৈতভৈরব এলাকায় কংক্রিটের সেতু তৈরির প্রাথমিক উদ্যোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ স্থানীয় প্রশাসনের ইঞ্জিনিয়াররা।

গাজোলের জৈতভৈরবে কংক্রিটের সেতু তৈরি করার উদ্যোগ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল ব্লকের চকনগর গ্রাম পঞ্চায়েতের জৈতভৈরব এলাকায় কংক্রিটের সেতু তৈরির প্রাথমিক উদ্যোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ স্থানীয় প্রশাসনের ইঞ্জিনিয়াররা। স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় একটি খাড়ির উপর সাঁকো রয়েছে। সেটি পাকা করার দাবি দীর্ঘদিনের। ব্লক প্রশাসন জানিয়েছে, ওই এলাকায় সেতুর পরিকল্পনা রয়েছে। এদিন সেজন্য জায়গা পরির্দশন করা হয়েছে। কিছু রাস্তার সমস্যা রয়েছে। স্থানীয়রা জমি দিলে ধাপে ধাপে সেই অনুয়ায়ী প্রশাসন এগিয়ে যাবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ